‘যুদ্ধবিরতি বাড়ানো’ নয়, বরং ‘ যুদ্ধের অবসান’ চায় ইরান

‘যুদ্ধবিরতি বাড়ানো’ নয়, বরং ‘ যুদ্ধের অবসান’ চায় ইরান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নয় দফা প্রস্তাবের জবাবে ইরান পাকিস্তানের মধ্যস্থতায় একটি ১৪ দফা পাল্টা প্রস্তাব পাঠিয়েছে। 

ইরানের এই প্রস্তাবের কেন্দ্রে রয়েছে ‘যুদ্ধের অবসান’।

মার্কিন প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমস্যার সমাধান করতে হবে ৩০ দিনের মধ্যে এবং আলোচনার মূল লক্ষ্য হতে হবে ‘যুদ্ধবিরতি বাড়ানো’ নয়, বরং ‘যুদ্ধের পূর্ণ সমাপ্তি।’

ইরানের ১৪ দফায় যা রয়েছে

ইরানের প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—অ-আগ্রাসনের নিশ্চয়তা, ইরানের চারপাশের অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের জমাট বাঁধানো সম্পদ মুক্তি, ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান। এ ছাড়া হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থাপনা কাঠামো তৈরির দাবিও প্রস্তাবে রয়েছে।

ইরান এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। 

তাসনিম নিউজ এজেন্সি এই খবর প্রকাশ করেছে।