গাজীপুর কণ্ঠ ডেস্ক
রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার।
তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের একজন পরিচলকও রয়েছেন।
রবিবার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নম্বরের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে।”
অবসরে পাঠানো এই ১৭ জন কর্মকর্তার মধ্যে পুলিশের এন্টি টেররিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।