গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৪৯ জন ভর্তি আছেন।
সোমবার (৪ মে) সকালে হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশু দুটি হলো গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।
ডা. আমিনুল ইসলাম আরো জানান, কয়েক দিন আগে হামের উপসর্গ নিয়ে শিশু দুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।