গাজীপুর কণ্ঠ ডেস্ক
রাজধানীর পল্লবী এলাকায় কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস সংবাদ মাধ্যমকে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় ৭টা ৩২ মিনিটে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।