গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন (৩০) নামের এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরে মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাহিন একই গ্রামের আবু কালামের ছেলে। ভুক্তভোগী শিশু একজন প্রবাসীর কন্যা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভুক্তভোগী শিশু পাশের বাড়ির শাহিনের বাড়িতে তার মেয়ের সঙ্গে খেলতে যায়। সে সময় শাহিনের স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে শাহিন নিজের মেয়েকে ঘরে আটকে রেখে ভুক্তভোগী শিশুকে জোরপূর্বক বাড়ির শৌচাগারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় হঠাৎ তার মুঠোফোন পড়ে গেলে সে সেটি তুলতে যায়। এই ফাঁকে শিশুটি দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে ঘটনা জানালে তার দাদা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, এর আগে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোমবার রাতে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার আব্দুল রহিম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
আরো জানতে…
কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার