পল্টনে আবাসিক হোটেলে মিললো বাবুর্চির ঝুলন্ত লাশ

পল্টনে আবাসিক হোটেলে মিললো বাবুর্চির ঝুলন্ত লাশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকার পল্টনে ক্যাপিটাল আবাসিক হোটেলের ৫১৮ নম্বর কক্ষ থেকে শুভ্র রোজারিও (২৮) নামের এক বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩১ মে) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুভ্র রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ছাইতান গ্রামের মৃত রঞ্জন রোজারিওর ছেলে। কর্মসূত্রে তিনি পল্টনের ওই হোটেলেই থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ক্যাপিটাল আবাসিক হোটেলে যায়। সেখানে একটি কক্ষ থেকে শুভ্র রোজারিওর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে আটটার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্বজনদের কাছ থেকে শুভ্রর মৃত্যুর পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।