জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার (০৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

তাঁর বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিন-সংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।

সেলিনা হায়াৎ আইভীর মুক্তির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন।

এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি। সব মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।