গাজীপুর কণ্ঠ ডেস্ক
জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
বুধবার (১৭ জুন) জর্ডানে বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
“এর আওতায় কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়া যাবে, শর্তসাপেক্ষে এ দেশে থেকে কাজও করা যাবে, কর্মস্থল পরিবর্তনও করা যাবে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সেইসাথে, “কোনো কোনো ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। ভ্রমণ ভিসায় এ দেশে এসেছেন, এমন কেউ ‘ওয়ার্ক পারমিট’ এর আবেদন করতে পারবেন।”
তবে এসব সুবিধা কীভাবে এবং কোন শর্তে পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।