গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া এলাকা থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাড়ারিয়া এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কেটে বিক্রির তথ্য পেয়ে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় রাথুরা এলাকার বিল্লাল শেখের ছেলে হুমায়ুন শেখকে (২৮) এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।