কালীগঞ্জে ইয়াবাসেবী যুবকের এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইয়াবাসেবী যুবকের এক মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে ইয়াবাসেবী আবির দেওয়ান (২৫) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (২১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত আবির দেওয়ান দক্ষিণ ভাদার্ত্তী এলাকার আক্তার দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিন পিস ইয়াবাসহ আবির দেওয়ানকে আটক করে পুলিশ। রবিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।