গাজীপুরে চালু হলো পোষা প্রাণীর চিকিৎসাকেন্দ্র

আধুনিক এই ক্লিনিকে পোষা প্রাণীর চিকিৎসা, টিকাদান ও প্রয়োজনীয় পরামর্শসেবা পাওয়া যাবে, যা গাজীপুরে পশুপ্রেমীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

গাজীপুরে চালু হলো পোষা প্রাণীর চিকিৎসাকেন্দ্র

বিশেষ প্রতিনিধি

কুকুর, বিড়ালসহ পোষা প্রাণীর জন্য এত দিন চিকিৎসাসেবা নিতে গাজীপুরবাসীকে ছুটতে হতো ঢাকায়। এবার সেই ভোগান্তি কমাতে জেলা শহরেই চালু হলো একটি বেসরকারি পেট ক্লিনিক।

শনিবার (১ আগস্ট) সকালে নগরের হাক্কানী সোসাইটি এলাকার আবেদ প্লাজায় ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ নামের এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপোলো পেট ক্লিনিক ও মিরার অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. রুহুল আমিন সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আতাউর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাসির আহমেদ, গাজীপুর বি এম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান ও মিরার অ্যাগ্রো লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী মো. মাহফুজুল হক হীরক।

বক্তারা বলেন, আধুনিক এই ক্লিনিকে পোষা প্রাণীর চিকিৎসা, টিকাদান ও প্রয়োজনীয় পরামর্শসেবা পাওয়া যাবে, যা গাজীপুরে পশুপ্রেমীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।