কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন তুমুলিয়া এলাকার আবদুল কাদিরের ছেলে মোবারক হোসেন (৫১), চরের খোলা এলাকার মৃত মেলেন পালমার ছেলে সুহৃদ পালমা (৪১) এবং সাতানিপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকবাল (৪২)।

মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা নিয়মিত চোলাই মদ ও গাঁজা সেবন করতেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবারক হোসেন ও সুহৃদ পালমাকে এক মাস করে এবং ইকবালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।