গাজীপুর কণ্ঠ ডেস্ক
পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করবে ইসি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ নির্বাচনের জন্য জেলা ও উপজেলাভিত্তিক একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবেন।
দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।
কোন ধাপে কোন উপজেলার নির্বাচন