কালীগঞ্জ থেকে তিন’শ দশ লিটার ‘চোলাই মদ’সহ তিন নারী আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নাগরীর তিরিয়া গ্রাম থেকে তিন’শ দশ লিটার ‘চোলাই মদ’ উদ্ধার এবং তিন নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলো, তিরিয়া গ্রামের শ্যামল রিবেরু স্ত্রী রুবি রিবেরু(৪৬), নির্মল রিবেরু স্ত্রী সুমা রিবেরু(৩৫) এবং রবি রিবেরু স্ত্রী প্রিতি রিবেরু(৪৫)।

মঙ্গলবার দুপরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জনানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমীনুল ইসলাম এর দিক নির্দেশনায় ওসি (ডিবি) মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্তাবধানে পরিদর্শক মনিরুজ্জামান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই তিন নারীকে আটক করে তাদের দখলে থাকা আনুমানিক তিন’শ দশ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরীর মেশিন এবং চোলাই মদ তৈরীর কাঁচামাল উদ্ধার করেন। এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।