অতিরিক্ত ডিআইজি হলেন ৮ এসপি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশ’র পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি,এম, মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম।

আজ (২৮ অক্টোবর’১৯) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

 

প্রজ্ঞাপন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button