গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ভালোবাসার সম্পর্ক টিকে থাকে শুধু বিশ্বাসের উপর। সম্পর্ক মুহূর্তেই শেষ হয়ে যায় বিশ্বাস ভেঙ্গে গেলে। এক দিকে আঘাত লাগলে অন্য দিকটাও ভেঙ্গে পড়ে। কেউ কেউ আবার নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে ধরেন বাজি। কেউ বাজিতে জয় লাভ করেন, কেউ আবার হেরে যান। এমনই একটি গল্প ফুটিয়ে তোলা হয়েছে ‘বাজি’ শিরোনামের শর্টফিল্মে।
সিলভার স্ক্রীনের প্রযোজনায় নির্মাতা স্বরাজ দেবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, পার্সা ইভানা ও রাজকুমারী রিয়া। গতকাল সিলভার স্ক্রীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বাজি মুক্তি পেয়েছে। ১৪ মিনিটের এই শর্টফিল্মটির শুটিং হয়েছে ঢাকার আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে।
এ প্রসঙ্গে প্রযোজক শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রীন শুরু থেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। এটি তারই অংশ। অসাধারণ একটি গল্প দেখা যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
পরিচালক বলেন, ‘বাজি দেখার সময় দর্শক নিজের মধ্যে হারিয়ে যাবেন। কারণ গল্পটি যুগের অন্যতম একটি চাহিদা। প্রতিটি মানুষই ভালোবাসার কাঙ্গাল। সবার মনেই ভালোবাসা থাকে। কেউ প্রকাশ করে, কেউবা আবার নিরব থাকে। কেউ কেউ আবার সম্পর্কটি নিয়ে ধরে বসেন বাজি।ওই বাজি থেকেই নির্মাণ করেছি এটি।’
‘বাজি’ দেখুন :
https://youtu.be/El7pjUV-HS8