তারগাছ এলাকায় প্লাস্টিক পণ্যের গুদামে অগ্নিকাণ্ড (ভিডিও)

গাজীপুর কণ্ঠ : মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় প্লাস্টিকসহ নানারকম ক্রোকারিজ পণ্যের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় আত্তশ আলী জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পরে। এরপর ৯৯৯-এর মাধ্যমে ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”

আগুনে গুদাম ও গুদামে থাকা প্লাস্টিকের চেয়ার, টেবিল, বাটি, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, পলিথিন, তুলাসহ নানা সামগ্রী পুড়ে গেছে।

সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। অগ্নিকাণ্ডের সময় পাশের বাসায় আটকে পড়া এক মহিলা ও তার শিশুসন্তানকে উদ্ধার করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button