বাগদাদে ফের হামলা, ৬ জন নিহত
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আবারও হামলা হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশাদ আশ-শাবি বাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে বাগদাদের উত্তরের তাজি রোডের মিলিশিয়া ক্যাম্পের কাছে এ বিমান হামলা হয়।
এর একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগর গভীর রাতে বাগদাদের বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি।



