ইরানে বিধ্বস্ত বিমানের সব যাত্রী নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন বলছে, ইরানে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির কোন আরোহীই জীবিত নেই।

১৭০ জন যাত্রী নিয়ে ইউক্রেনের এই বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা ভাসিল কিরিলিচ ইন্টারফ্যাক্স-ইউক্রেন বার্তা সংস্থাকে বলেছেন, বিমানটিতে থাকা সব যাত্রী এবং ক্রুদেরই মৃত্যু হয়েছে।

ইরান এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের সাথে এই বিমান দুর্ঘটনার কোন সম্পর্ক আছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়।

যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির সাথে এই বিমান ভূপাতিত হওয়ার ঘটনার কোন সম্পর্ক আছে কি না তা এখনো স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button