ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আগত আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে তারা মারা গেছেন বলে জানা গেছে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের তিনজনের জানাজা হয়েছে।

নিহরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান। এ নিয়ে এবারের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালে চারজনের মৃত্যু হয়। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটা গ্রামের খোকা মিয়া। তিনি ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১০টায় টঙ্গী সরকারি হাসপালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্রগ্রামের পটিয়া থানার খৈগ্রামের বৃদ্ধ মুহাম্মদ আলী এবং নওগাঁ জেলার আত্রাই থানার পাইকার বড় বাড়ি গ্রামের শহীদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টায় ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায় যাওয়ার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইয়াকুব শিকদার নামে একজন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামে।

ইজতেমা আয়োজক জহির ইবনে মুসলিম সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button