শ্রীপুরে জন্মদিনের দাওয়াতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে এক স্কুলছাত্রীকে জন্মদিনের দাওয়াতের কথা বলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুরা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মামলার এজাহারভুক্ত আসামি শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে ইমরান হাসান সুজন (১৯), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের সাবাজ উদ্দিন মোল্লার ছেলে শরিফ উদ্দিন মোল্লা (২০), ধর্ষণের পরিকল্পনাকারী ময়মনসিংহের ত্রিশাল থানার গোলাভিটা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে আহসান ওরফে হাসান (১৬)।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডর কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামিরা গাজীপুরের রাজবাড়ী এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি শরীফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক বাকি আসামিদের ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ১৬ জানুয়ারি আসামিরা জন্মদিনের কথা বলে ভিকটিমকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তারা এনার্জি ড্রিংকের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ভিকটিমকে খাইয়ে দেয়। সে অজ্ঞান হয়ে গেলে বাড়ি থেকে একটু দূরে ঝোপের ভেতর নিয়ে চার বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় ইমরান হাসান সুজন ভিডিও ধারণ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ওই কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button