কালীগ‌ঞ্জে ইয়াবাসহ পু‌লি‌শ কন‌স্টেবল মাহমুদুর হাসান আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগ‌ঞ্জের জামালপুর ইউ‌নিয়‌নের ছৈলাদী গ্রাম থে‌কে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুর হাসান সৈকত (২৪) নামে এক পু‌লি‌শ কন‌স্টেবলকে আটক করেছে কালীগঞ্জ থানা পু‌লিশ।

শুক্রবার (২৪ জানুয়া‌রি) রা‌ত ১১ টার দিকে তা‌কে আটক ক‌রা হয়।

আটক মাহমুদুর কালীগ‌ঞ্জ উপ‌জেলার জামালপুর ইউ‌নিয়‌নের ছৈলাদী এলাকার মনিরুজ্জামান শেখ মনু ছে‌লে। তিনি নর‌সিংদী জেলা পু‌লি‌শে কন‌স্টেবল হি‌সে‌বে কর্মরত (কনস্টেবল নং ৫১৬)।

স্থানীয়রা জানান, পু‌লি‌শ কন‌স্টেবল মাহমুদুর হাসান এলাকায় এসে বিভিন্ন অপকর্ম করতো। তার বিরুদ্ধে এর আগেও মাদক বিক্রির অভিযোগ উঠেছিল। শুক্রবার রাতে তকে আটক করার সময় প্রথমে সে দৌড়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে এবং একটি অস্ত্র ফেলে দেয়। তাকে আটক করার পর তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও একটি তাজা বুলেট উদ্ধার করা হয়। তবে ফেলে দেওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় নি।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান (ফারুক মাস্টার) জানান, জামালপুর ইউ‌নিয়‌নের ছৈলাদী গ্রাম থে‌কে মাহমুদুর হাসান সৈকতকে আটক করে কালীগঞ্জ থানা পু‌লিশ। এসময় তার কাছ থে‌কে ২৫ পিস ইয়াবা ট্যাব‌লেট ও একটি তাজা বুলেট উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটক মাহমুদুর হাসান সৈকত নর‌সিংদী জেলা পু‌লি‌শে কনস্টেবল হি‌সে‌বে কর্মরত। ত‌বে সে গত আট মাস ধ‌রে পু‌লিশ কন‌স্টেব‌লের দা‌য়িত্ব পালন না করে তার গ্রা‌মের বা‌ড়ি‌তে থাক‌তো।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এ‌কেএম মিজানুল হক জানান, এ ব্যাপা‌রে কালীগঞ্জ থানায় একটি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।