গাজীপুর সদরের নতুন এসি-ল্যান্ড এম ডি শামসুল আরিফীন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এম ডি শামসুল আরিফীনকে (১৭৬৫০) পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

অপরদিকে একই প্রজ্ঞাপনে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফারজানা নাসরীনকে (১৭৮৪৮) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

(বিসিএস) ৩৪ ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের জুন মাসে শ্রীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে বর্তমানে শ্রীপুরে কর্মরত রয়েছে। এম ডি শামসুল আরিফীনের নিজ জেলা ঢাকা।

উল্লেখ্য : গত ১৫ জানুয়ারি (বুধবার) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া পারভেজকে (১৭৫৩৬) সিনিয়র সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ সংক্রান্ত আরো জানতে…..

শ্রীপুরের নতুন এসি-ল্যান্ড ফারজানা নাসরীন

সদরের এসি-ল্যান্ড রাবেয়া পারভেজকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button