শ্রীপুরে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে এক কিশোরীকে লাউ শাক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক।

মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে এ ব্যাপরে শ্রীপুর থানায় মামলা করেন।

অভিযুক্ত ধর্ষকের নাম আক্তার হোসেন (৩৫)। তিনি শ্রীপুরের সুলতান উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, দুপুরে লাউ শাক দেয়ার কথা বলে কিশোরীকে আক্তার হোসেন তার বাড়ির এক ঘরে ডেকে নেয়। পরে মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ ব্যাপরে কাউকে কিছু না বলার জন্য দেশীয় অস্ত্র দেখিয়ে কিশোরীকে প্রাণ নাশের হুমকি দেয়।

এসময় ওই কিশোরীর চিৎকারে ভিকটিমের মা ঘটনাস্থলে গেলে আক্তার পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীপুর থানার এসআই আশরাফুল্লাহ জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button