‘হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের’ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের ‘হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের’ মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্কুল মাঠে এ উপলক্ষে দোয়া, মিলাদ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার (ভিসির সচিবের দায়িত্বে) ও হারবাইদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন জয়দেবপুর রানী বিলাস মনি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন সরকার, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন, হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন সরকার, মাউছাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফ্রান্সিস রোজারিও,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল মাস্টার, হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের কো-অপ্ট সদস্য আফজাল হোসেন, দাতা সদস্য বেলায়েত হোসেন সরকার, অভিভাবক সদস্য তরিকুল ইসলাম, যুবলীগ নেতা লিটন সরকার প্রমুখ।



