সালনায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের সালনার মোল্লাপাড়া এলাকা থেকে জান্নাতুল মাওয়া নাবিলা ওরফে জয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে।
জয়া সালনার আমিনুল ইসলাম মডেল স্কুলে নবম শ্রেণিতে পড়ত। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, জয়া বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। সকালে পরিবারের সদস্যরা ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



