আমাকে অনেকবার বিয়ে দেয়া হয়েছে: আনুশকা

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ভারতের তেলেগু ও তামিল ভাষার সিনেমাতে অভিনয় করেন। বাহুবলি সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি।

এই অভিনেত্রীকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। অভিনয় ক্যারিয়ারে শুরু থেকেই বিভিন্ন সময়ে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। এমনকি বাহুবলি-টু সিনেমা মুক্তির পর শোনা যায়, তিনি অভিনেতা প্রভাসকে বিয়ে করছেন। যদিও পরবর্তী সময়ে এই খবর মিথ্যা বলে জানান জনপ্রিয় এই নায়িকা।

সম্প্রতি গুঞ্জন ওঠে, এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেমে করছেন আনুশকা। যার সঙ্গে প্রেম করছেন তিনি বর্তমান ভারতীয় জাতীয় দলে নেই। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে বিয়ের পরিকল্পনাও করছেন তিনি। এ নিয়ে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ চর্চা হয়।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে আনুশকা বলেন, আমার বিয়ে নিয়ে অনেক গুজব রটেছে। আমাকে অনেকবার বিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, আমি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছি। তারপর একজন চিকিৎসকের সঙ্গে। এমনকি সিনেমার সহ-অভিনেতার সঙ্গেও আমার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

তিনি আরো বলেন, এখন তারা বলছে, আমি ক্রিকেটারের সঙ্গে প্রেম করছি। এটি মিথ্যা। যদিও নায়িকাদের নিয়ে এ ধরনের গুঞ্জন খুবই স্বাভাবিক। আমার বিয়ের সিদ্ধান্ত মা-বাবার ওপর ছেড়ে দিয়েছে। খুব শিগগির তারা এসব গুঞ্জনের ইতি টানবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button