জন্মদিনের আমন্ত্রণ, তুলোশী চক্রবর্তী

জন্মদিনের আমন্ত্রণ

…………………………………..

আজ এ সন্ধ্যে বেলায়
দৃষ্টি গেলো আকাশ টাতে
সপ্ত রঙ্গের একটি পাখি
যাচ্ছে উড়ে গগন পথে,

ও নভচরী অনন্য সুন্দরী
কিছু কথা শুনো নারে
কোথা থেকে আসছো তুমি ?
যাবেই বা কোথায় উড়ে?

তুমি চলার পথে হঠাৎ কোথাও
পেলে দেখা আমার প্রিয়তমের
জানিয়ো তাকে হৃদয় থেকে আমন্ত্রণ
আমার এই তেইশতম জন্মদিনের,

দিন কতো যায় আসে
আঁখি দুটি মহা প্লাবনে ভাসে
তবু দুরে থেকে রই চুপচাপ
পাশে বসে হয় নাতো কোন আলাপ,

যদি সে আসতো একটিবার
এ গৃহের প্রাচীর ধারে
কতো খুশি হতাম আমি
তোমায় বোঝাই কি করে?

ও পাখি রে,তোমার ভাষায় যদি
তাকে বোঝাতে না পারো
আমি দিলাম একটি চিরকুট
এটি তুমি ধরো,

তবু না যদি আসে
আমার প্রাননাথ
মুখ ফুলিয়ে থাকবো বসে
গালে দিয়ে হাত,

মনে মনে ভেবে নিবো
যন্ত্রনাই ছিল আমার প্রাপ্য উপহার
পাখি তোমায় প্রণিপাত
কিছু বলার ভাষা নেই আর।

 

লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।