করোনায় সারাবিশ্বে অন্তত দেড় কোটি মানুষ মারা যাবে!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস সর্বোচ্চ সংক্রমণ ঘটালে সারাবিশ্বে অন্তত দেড় কোটি মানুষ মারা যাবে। আর নিম্নমাত্রায় সংক্রমিত হলেও বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে কমে আসতে পারে। এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক।

সংক্রমণ যদি বিপর্যয়কর অবস্থায় যায় তাহলে বিশ্বে মৃতের সংখ্যা ৬ কোটি ৮০ লাখে গিয়ে ঠেকতে পারে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেই লাখ লাখ মানুষ মারা যাবে। এই মহামারি কোনো কোনো দেশের ৮ ভাগের মতো অর্থনীতির সংকোচন ঘটাতে পারে, যা বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রবল ধাক্কা দিবে। এমন খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

এই গবেষণার সঙ্গে জড়িত দুই গবেষক সতর্ক করেন, অল্প সময়ের জন্যও এর প্রাদুর্ভাব শুরু হলে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। তবে নিম্নমাত্রার প্রাদুর্ভাব হলেও চীনে প্রায় দুই শতাংশ মানুষ মারা যাবে।

গবেষকদের ধারণা, নিম্নমাত্রার মহামারি হলেও প্রাদুর্ভাব শুরুর প্রথম বছরে বিশ্বজুড়ে দেড় কোটি মানুষ মারা যাবে করোনায়। সেক্ষেত্রে শুধুমাত্র চীন এবং ভারতেই কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ মারা যেতে পারে। এছাড়া যুক্তরাজ্যে নিম্নমাত্রার মহামারি হলেও ৬৪ হাজার, জার্মানিতে ৭৯ হাজার এবং ফ্রান্সে ৬০ হাজার মানুষ মারা যেতে পারেন।

গবেষকরা সতর্ক করে জানান, ব্যাপক প্রাদুর্ভাবের মুখোমুখি দক্ষিণ কোরিয়া এবং ইতালিতেও লাখ লাখ মানুষ মারা যেতে পারে। নিম্নমাত্রার মহামারিতে যুক্তরাজ্যের দেড় এবং আমেরিকার ২ শতাংশ প্রবৃদ্ধি হ্রাস পাবে। গবেষকরা ধারণা করেন, করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে। এছাড়া অস্ট্রেলিয়া এবং জার্মানিতে মারাত্মক মন্দা দেখা দিতে পারে।

তবে করোনাভাইরাস তীব্র মহামারির আকার ধারণ করলে সারাবিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটবে। গবেষকরা জানান, এক্ষেত্রে বিশ্বে ৬ কোটি ৮০ লাখ মানুষ মারা যাবে। শুধুমাত্র চীনেই মারা যাবে এক কোটি ২০ লাখ, যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ, ব্রিটেনে ২ লাখ ৯০ হাজার। একইভাবে জার্মানি এবং ফ্রান্সে লাখ লাখ মানুষের মৃত্যু হবে।

গবেষকদের তথ্য মতে, উচ্চ মহামারি হলে রাশিয়াতে ১০ লাখের মতো মানুষ মারা যাবে। বিপর্যয়কর এই অবস্থায় বৈশ্বিক অর্থনীতিতে ৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের আঘাত হানবে। অনেক দেশে তীব্র মন্দা দেখা দেবে। এতে চলতি বছরে যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হবে ৬ শতাংশ। ২০০৯ সালে তৈরি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চেয়েও এটা ৪ দশমিক ২ শতাংশ বেশি।

আর মাঝারি আকারের মহামারি হলে বিশ্বের ৩ কোটি ৮০ লাখ মানুষ মারা যাবে এবং বৈশ্বিক অর্থনীতি ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের ক্ষতির হবে।

গবেষণার প্রাপ্ত ফলাফল একেবারে নিশ্চিত নয়। এসব লক্ষ্য ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সুনির্দিষ্ট না হলেও রোগের সম্ভাব্য বিভিন্ন অর্থনৈতিক ব্যয়ের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবেও গবেষকরা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button