গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে হোম ও হাসপাতাল মিলে কোয়ারেন্টাইনে আছেন ১৫৪৩ জন। করোনায় আক্রান্ত ‘সন্দেহে’ আইসোলেশনে আছে এক যুবক (২৪)। এছাড়াও ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ শেষ করেছেন ৫৫৮ জন।
শনিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলা প্রশাসন ও গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার পাঁচ উপজেলায় হোম কোয়ারেন্টাইন আছেনে ১৪৯৬ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইনে আছেন ৪৭ জন। অপরদিকে বিদেশ ফেরত অনেকেই ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে ছাড়পত্র পেতে শুরু করেছেন। এর মধ্যে ১০ মার্চ থেকে ২৯ মার্চ সকাল পর্যন্ত ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ শেষ হয়েছে ৫৫৮ জনের।
পূবাইলের ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ ৩৬ জন ও কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ একজন ফটো সাংবাদিকসহ ৯ জন হাসপাতাল কোয়ারেন্টাইনে আছেন ও আদালতের নির্দেশে মালয়েশিয়া ফেরত এক বন্দি জেলা কারাগারে কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত ‘সন্দেহে’ আইসোলেশনে আছে এক যুবক (২৪)।
অপরদিকে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টাইনে আছে গাজীপুর সদর উপজেলায় ৪৩৫ জন এবং সবচেয়ে কম কালিয়াকৈরে ২২৭ জন। এছাড়াও যথাক্রমে কাপাসিয়ায় ২৮৬ জন, শ্রীপুরে ২৮৮ জন এবং কালীগঞ্জে ২৬০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের একজন নার্সও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
হোম কোয়ারেন্টাইন থেকে সবচেয়ে বেশি ছাড়পত্র পেয়েছে, কালীগঞ্জ উপজেলায় ১৯৮ জন, সবচেয়ে কম কাপাসিয়ায় ১৮ জন। শ্রীপুর উপজেলায় ১৯৫ জন, কালিয়াকৈরে ১১৫ জন এবং গাজীপুর সদর উপজেলার ৩২ জন।
সত্যতা নিশ্চিত করে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান বলেন, করোনায় আক্রান্ত সন্দেহে এক যুবককে (২৪) আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এ সংক্রান্ত আরো জানতে……..
গাজীপুরে করোনা ‘সন্দেহে’ এক যুবক আইসোলেশনে: হোম কোয়ারেন্টাইনে ৯২৪ জন
গাজীপুরে ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে ছাড়পত্র পেলেন ১৩২ জন
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৩২ জন: ছাড়পত্র পেয়েছেন ১৪ জন
কাপাসিয়ায় ‘কোয়ারেন্টিইনে’ চ্যানেল আই’র ফটো সাংবাদিক!
পর্যবেক্ষনের জন্য কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ ৭ জন
মেঘডুবি থেকে উত্তরা পাঠানো এক ব্যক্তির দেহে ‘করোনা শনাক্ত’
মেঘডুবিতে থাকা ৪৪ জনই শঙ্কা মুক্ত: কোয়ারেন্টিনে রাখায় হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ
করোনাভাইরাস: ইটালি ফেরত ৪৪ জন প্রবাসী কোয়ারান্টিনের জন্য মেঘডুবিতে
কাপাসিয়ায় ‘হোম কোয়ারেন্টাইনে’ না থাকায় ৩ প্রবাসীকে জরিমানা
গাজীপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে