টঙ্গীতে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, আটক প্রতারক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিজেকে সেনা সদস্য আবার কখনো ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক প্রতারককের নাম শাহ আলম (৩৫)। সে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মুলবাড়ি গ্রামের আব্দুল বারি তরফদারের ছেলে।।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, আটক শাহ আলম নিজেকে কখনো সেনা সদস্য, কখনো ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্নস্থানে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনের নিকট থেকে টাকা আদায় করত। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, ভুয়া নিয়োগপত্র ও একাধিক ব্যক্তির সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।



