গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরর চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে ‘শ্বাসকষ্টে’ আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বুধবার দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।
পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে।
সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার।
নিহতের নাম হাজী মোহাম্মদ আলী(৭০)। তিনি চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু ও ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান বলেন, বুধবার দুপুর ২টার দিকে ‘শ্বাসকষ্টে’ আক্রান্ত হয়ে হাজী মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত শ্বাস কষ্টজনিত (হাঁপানি) রোগে আক্রান্ত ছিলেন। তবে দু’দিন আগে রোদের মধ্যে খেতে পানি দিয়েছিলেন তাই তাঁর অল্প ঠাণ্ডা-কাশি ছিল।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার বলেন, নিহত হাজী মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবত শ্বাস কষ্টজনিত (হাঁপানি) রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। খবর পেয়ে আমাদের স্বাস্থ্য কর্মী গিয়ে নিহত বৃদ্ধের ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। সতর্কতামূলক নিহতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন থাকার জন্য বলা হয়েছে।
পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আইইডিসিআর এ পাঠানো হবে। নিহতের দাফন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে বলেও জানান তিনি।
আরো জানতে………
কাপাসিয়ায় ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ’ হয়ে নারায়ণগঞ্জ ফেরত মেডিকেল কর্মীর মূত্যু
কালীগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘শ্বাসকষ্টে’ বৃদ্ধের মৃত্যু