গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের স্থানীয় একজনসহ অন্য জেলা থেকে প্রবেশ করেছে এমন আরো ৪ জন করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।
এ সংবাদের পর রবিবার সন্ধ্যায় তাৎক্ষণিক ‘ওষুধের দোকান ব্যতীত সকল দোকান ও যানবাহন বন্ধ ঘোষণা করে জরুরী বিজ্ঞপ্তি জারি করেছে স্থানীয় প্রশাসন।
কালীগঞ্জ পৌরসভার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার ফেসবুক আইডিতে লিখেছে “একটি জরুরী বিজ্ঞপ্তি” এতদ্বারা কালীগঞ্জ পৌর এলাকার সকল জনগণ ও ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কালীগঞ্জ উপজেলায় পাঁচজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত সোমবার হতে কালীগঞ্জ পৌরসভার (ওষুধের দোকান ছাড়া) কাঁচাবাজার এবং মাছ বাজারসহ সমস্ত দোকান বন্ধ থাকবে।
এছাড়া পৌর এলাকার সকল যানবাহন রিক্সা, ভ্যান, অটো, মাহিন্দাসহ অন্যান্য যানবাহন চালাচল বন্ধ থাকবে (এম্বুলেন্স, ওষুধ ও খাবার সরবরাহের গাড়ি ব্যতীত)।
এছাড়াও পৌর এলাকার কোন জনগণ এক মহল্লা হতে অন্য মহল্লায় গমন করতে পারবে না। যদি কোন ব্যক্তি এ নির্দেশ অমান্য করে তাহলে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে কালীগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ সংক্রান্ত আরো জানতে……