কাপাসিয়ায় ‘ছোঁয়া অ্যাগ্রো’র আরো ৬ জনের করোনা শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ‘ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেডে’ কারখানার কর্মীদের মধ্যে রোববার পর্যন্ত আরো ৬ শ্রমিকের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।

এর আগে কারখানার এক কর্মী করোনা ভাইরাস (কোভিড ১৯) এ আক্রান্ত শনাক্ত হয়েছিল। এ নিয়ে ওই কারখানার ৭ জনের মধ্যে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।

সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম সরকার বলেন, ওই কারখানার এক কর্মী গত বৃহস্পতিবার মাথা ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তখন অন্যান্য উপসর্গ নিয়ে সন্দেহ হলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়। শুক্রবার দুপুরে তার নমুনার করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে ওইদিনই কারখানা ও আক্রান্ত ব্যক্তির বাড়ির সংলগ্ন এলাকা (১০টি বাড়ি) লকডাউন ঘোষণা করা।

তিনি আরো বলেন, ওই কারখানার একজন কর্মীর করোনাভাইরাস (কোভিড ১৯) এ আক্রান্ত হওয়ার পর কারখানার কর্মরত অন্যান্য শ্রমিকদের ও আক্রান্ত ব্যাক্তির স্বজনদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। শনিবার ৭৬ জনের নমুনা সংগ্রহ ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হলে রোববার তাদের মধ্যে ৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। আজ ৩৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের নমুনা সোমবার সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

 

এ সংক্রান্ত আরো জানতে…

কাপাসিয়ায় ‘ছোঁয়া অ্যাগ্রো’র কর্মী করোনা আক্রান্ত: অ্যাগ্রো লকডাউন