গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর থানার তেঁতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের চিকিৎসকসহ ২৬ (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তবে হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে রিপোর্ট আসলে চিকিৎসকসহ ২৬ জন নতুন করে করোনা পজেটিভ বলে জানা যায়।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
গাজীপুর সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজেটিভ ২৬ জনের মধ্যে সাতজন চিকিৎসক ও হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছে। এর আগে ১৩ এপ্রিল (সোমবার) শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২ নার্স ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা অবস্থায় (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত ওই হাসপাতালের মোট ৩১ জন করোনা পজেটিভ হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে রিপোর্ট আসলে রোববার (১৯ এপ্রিল) রাতে জানা গেছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের চিকিৎসকসহ ২৬ জন নতুন করে করোনা পজেটিভ হয়েছেন। বর্তমানে সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।
এ সংক্রান্ত আরো জানতে…..
গাজীপুরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম: শনাক্ত ১৬১ জনের মধ্যে ৫৭ জনই স্বাস্থ্য বিভাগের!
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ