টঙ্গীতে ছুরিকাঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর এরশাদনগর ৫নং ব্লকে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ওমর ফারুক (৩৫) খুন হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ছোট ভাই রবিউল ইসলাম রবিকে (১৬) ধরে পুলিশে সোপর্দ করেছে।

সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র টঙ্গী পূর্ব থানার এস আই আজাবর হোসেন।

নিহত ওমর ফারুক ও আটক রবিউল ইসলাম রবি এরশাদনগর এলাকার সোনা মিয়ার ছেলে।

টঙ্গী পূর্ব থানার এস আই আজাবর হোসেন ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রবিউল তার সাথে থাকা ছুরি (সুইচ গিয়ার) দিয়ে বড়ভাই ওমর ফারুকের উরুতে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহতাবস্থায় ফারুককে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এসআই আজবর আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে রবিউল মাঝে মধ্যে জুয়া খেলতো। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে।