গাজীপুরে আরও এক সাংবাদিকসহ ৩ জন করোনা পজেটিভ, মোট আক্রান্ত ৩২৮ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে কর্মরত এসএ টিভির সাংবাদিকসহ আরও তিনজন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২৮ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গত ২৬ এপ্রিল ৮৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। পরীক্ষা শেষে রিপোর্ট থেকে জানা যায় এসএ টিভির সাংবাদিকসহ তিনজনের করোনা পজেটিভ।

নতুন শনাক্ত ৩ জনের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১ জন এবং কালিয়াকৈর উপজেলায় এসএ টিভির সাংবাদিকসহ ২ জন রয়েছে।

২৭ এপ্রিল পর্যন্ত জেলায় আকান্ত ৩২৮ জনের মধ্যে সার্বাধিক ১১৪ জন গাজীপুর সদর উপজেলায়। এছাড়া, কালিগঞ্জ উপজেলায় ৯০ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩২ জন ও শ্রীপুর উপজেলায় ২২ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ৩৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার হয়েছে।

উল্লেখ্য : এর আগে গত ১৪ এপ্রিল গাজীপুরে কর্মরত ৭১ টিভির সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

এ সংক্রান্ত আরো জানতে…………

৭১ টিভির গাজীপুর প্রতিনিধি করোনাভাইরাস শনাক্ত

গাজীপুরে নতুন ৩ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা ৩২৩