গোয়েন্দাদের দাবি, জরুরীভাবে খোঁজা হচ্ছে কিমের উত্তরসূরি!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের গোয়েন্দারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অসুস্থ এবং জরুরিভাবে তার উত্তরসূরি খুঁজছে উত্তর কোরিয়া। কিম জং উন কোথায় কীভাবে আছেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত কিমকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। কিন্তু কেউই বলতে পারছেন না যে কিম কেমন আছেন। কখনো শোনা যাচ্ছে সংকটাপন্ন অবস্থায় আছেন কিম জং উন। আবার কখনো শোনা যাচ্ছে মারা গেছেন কিম। তবে এবার তাইওয়ান যে তথ্য জানালো তাতে কিমের মৃত্যুর গুঞ্জন আরও শক্ত ভিত্তি পেল।

তাইওয়ান ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান চিউ কুয়ো চ্যাং বলেন, আমি গোয়েন্দা তথ্য থেকে বলছি। এটা কোন মতামত না। কিম এখনো উত্তর কোরিয়ার সরকার এবং সেনাবাহিনী প্রধান হিসেবে আছেন। তবে কিমের বর্তমান শারীরিক অবস্থা কেমন এ বিষয়ে তাইওয়ানের গোয়েন্দা প্রধান কিছু জানাননি।

গত ১৫ এপ্রিল ছিল কিম জনের দাদা তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং-এর ১০৮তম জন্মবার্ষিকী। সেখানে কিমের অনুপস্থিত ছিলেন কিম। এরপর ২৫ এপ্রিল উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী দিবসেও অনুপস্থিত ছিলেন কিম। সেখান থেকে কিমের মৃত্যুর গুঞ্জন পাকাপোক্ত হয়।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কিম জং উন সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তবে এখনই মুখ খুলতে চান না। আর দক্ষিণ কোরিয়া সরকারিভাবে বলছে কিমের মৃত্যুর খবর গুজব ছাড়া আর কিছুই নয়। সুস্থই আছেন কিম জং উন।