কাপাসিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিক্সা যাত্রী এক বৃদ্ধের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় বীর উজলীর সালুয়ারটেকি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিক্সা যাত্রী মীর হোসেন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮ দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক।

নিহত মীর হোসেন কাপাসিয়া টোক ইউনিয়নের পেওরাইদ এলাকার মৃত মনসুর আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিক্সার চালক।

নিহতের স্বজনরা ও কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক বলেন, সোমবার সকাল সাড়ে ৮ দিকে দিয়ে মীর হোসেন কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক দিয়ে অটোরিক্সায় চড়ে টোক বাজারে যাচ্ছিলেন। টোক টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা কাপাসিয়াগামী ঔষধবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিক্সাটির ধাক্কা লাগে। এতে চালকসহ মীর হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত বৃদ্ধ মীর হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। আহত অটোরিক্সা চালককে স্থানীয় সেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক রফিকুল হক আরো বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।