গাজীপুরে করোনা নিয়ে ‘গুজব ও আতঙ্ক’ ছড়ানোর অভিযোগে যুবক আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে করোনা (কভিড-১৯) নিয়ে গুজব ছড়ানো ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আল আমীন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১।

শুক্রবার রাতে উত্তর সালনা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত আল আমীন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

রাব-১ এর গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌণে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। তার ব্যাবহৃত মোবাইল থেকে গুজব ও আতঙ্ক সৃষ্টিকরা বিভিন্ন মন্তব্যসহ পোস্টের স্ক্রিনশট ডকুমেন্ট হিসেবে জব্দ করা হয়।

তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দয়ের করা হয়েছে।