কাপাসিয়ার চরখামের একটি ‘ডিপার্টমেন্ট স্টোরে’ দুধর্ষ চুরি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার চরখামের বাজারে একটি ডিপার্টমেন্ট স্টোরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মঙ্গলবার কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক বাদল মুন্সি।

বাদল মুন্সি বলেন, চরখামের বাজারের মুন্সি মার্কেট ‘মেসার্স বাদল স্টোর’ নামে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার গভীর রাতে কে বা কারা দোকানের সার্টার ভেঙ্গে দোকানে ঢুকে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে অজ্ঞাতদের আসামি করে কাপাসিয়া থানায় একটি এজাহার দাখিল করেছি।

এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর এসআই নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য: এর কয়েকদিন আগেও একই বাজারে আবুল হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে।