কালীগঞ্জে ‘স্বাস্থ্য বিধি অমান্য’ করে দোকান পরিচালনা, ১০ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ‘স্বাস্থ্য বিধি অমান্য’ করে দোকান পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) দুুপুরে কালীগঞ্জ বাজারে অবস্থিত খাঁন প্লাজায় (ফেরদৌস মার্কেট) এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে কালীগঞ্জ বাজারের খাঁন প্লাজায় (ফেরদৌস মার্কেট) স্বাস্থ্য বিধি না মেনেই দোকান পরিচালনা করার দায়ে ‘বাবুল বস্ত্রালয়’ ও ‘সাত তাঁরা বস্ত্রালয়ে’ মঙ্গলবার দুুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য বিধি না মেনেই কালীগঞ্জ বাজারের প্রায় প্রতিটি দোকানেই সরকারি নির্দেশনা অমান্য করে পরিচালনা করছে। আর প্রতিটি দোকানেই মানুষের ভিড় লেগে থাকে সব সময়। নানা বয়সের নারী-পুুরুষ শিশু ও বাচ্চাদের নিয়ে শপিং করতে এসে একদিকে যেমন সরকারি নির্দেশনা অমান্য করছে অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বাড়াচ্ছে। দোকান মালিকরাও করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ বাজারে অবস্থিত খাঁন প্লাজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ,নির্মূল)আইন,২০১৮’ অনূ্যায়ী দুই দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম আলম।