গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন আনসার সদস্য (৪৮) কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২২ মে) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ওই আনসার সদস্য কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক।
কোভিড-১৯ শনাক্ত ওই আনসার সদস্য সোনালী ব্যাংকের কালীগঞ্জ বাজার শাখায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। তিনি গত ১৬ মে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, সর্বশেষ সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ওই আনসার সদস্যসহ কালীগঞ্জে মোট ১১১ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। ২১ মে পর্যন্ত কালীগঞ্জে ছয় চিকিৎসক, ১৬ পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ জন, হা-মীম গ্রুপে কর্মরত দুইজন উর্ধ্বতন কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ১১১ জনের মধ্যে ৯১ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
অপরদিকে, ছয় জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ১২ জন হোম আইসোলেশনে এবং সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন ২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ‘কালীগঞ্জ থেকে পাঠানো ১১ জনের নমুনা পরীক্ষার পর সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও একজন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। ২১ মে পর্যন্ত মোট ১০২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ১১১ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন’।
তিনি আরও বলেন, ‘২১ মে পর্যন্ত ৯১ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে’।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, ‘শুক্রবার (২২ মে) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন আনসার সদস্য কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। তাঁকে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন রাখা হয়েছে’।
এ সংক্রান্ত আরো জানতে………
কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু
কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের
কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন
কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?
কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন
গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!
কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০
কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯
কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ
কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩
কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ
কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?
কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ
কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত
কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ