গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে নতুন ৪৩ জনসহ কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬১ জন।
শনিবার (২৩ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, গাজীপুর থেকে পাঠানো নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজীপুরে নতুন করে আরও ৪৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ৩৩ জন সদরে (মহানগর) এবং কালিয়াকৈরে ১০ জন রয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে পাঠানো নমুনা সংগ্রহ ও পরীক্ষা কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৭১৮ জন।
সর্বাধিক ৪৫১ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৮০ জন এবং শ্রীপুরের ৩৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।
এ সংক্রান্ত আরো জানতে……