গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) রাত পৌণে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই প্রথম কোভিড-১৯ আক্রান্ত কোন রোগী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর ওই হাসপাতাল থেকে তাঁকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করেন। পরে শনিবার (২৩ মে) রাত সোয়া ১০ টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত পৌণে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি বিদেশ ফেরত। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান, কোভিড-১৯ আক্রান্ত ওই রোগী শনিবার রাত সোয়া ১০ টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তীতে রাত পৌণে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনিই প্রথম কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমান কোভিড-১৯ শনাক্ত ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।