কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে কর্মরত হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) পাওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে, হা-মীম গ্রুপের প্রশাসন শাখার এডমিন (৪৮) ও একজন অপারেটর (২৫) তাঁর বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর, বাহাদুরসাদী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের একজন (ইউডিসি) উদ্যোক্তা (২৪) ও তাঁর বাবা পলাশ উপজেলার জনতা জুট মিলে কর্মরত একজন শ্রমিক (৫০) এবং জামালপুর ইউনিয়নের একজন গৃহবধূর (৪৫)। তিনি ঢাকার মগবাজার থেকে সম্প্রতি পরিবারসহ বাড়ি ফিরেছেন। সকলেই গত ১৯ মে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সর্বশেষ ৫ জনসহ কালীগঞ্জ মোট ১২০ জন কোভিড-১৯ পজেটিভ হয়েছে। ২৪ মে পর্যন্ত কালীগঞ্জে ৬ জন চিকিৎসক, ১৭ জন পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ জন এবং হা-মীম গ্রুপে কর্মরত দুইজন উর্ধ্বতন কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ১২০ জনের মধ্যে ৯১ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ৭ জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ২০ জন হোম আইসোলেশনে এবং সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন ২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হা-মীম গ্রুপের কালীগঞ্জ শাখার কয়েকজন কর্মকর্তা বলেন, হা-মীম গ্রুপে কর্মরত আরও দুইজন উর্ধ্বতন কর্মকর্তাসহ তিনজন এর আগে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। তাঁরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। উর্ধ্বতন দুই কর্মকর্তা উত্তরাতে নমুনা পরীক্ষা করার পর কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ‘কালীগঞ্জ থেকে পাঠানো ১০ জনের নমুনা পরীক্ষার পর সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও ৫ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। ২৪ মে পর্যন্ত মোট ১০৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ১২০ জন কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭ জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

তিনি আরও বলেন, ‘২৪ মে পর্যন্ত ৯১ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে’।

 

 

এ সংক্রান্ত আরো জানতে………

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ