গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৬,৫৩৫ জন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। সংক্রমণের নিরিখে ইরানকে ছাপিয়ে বিশ্বের প্রথম দশে ঢুকে পড়েছিল সোমবার। গত ২৪ ঘণ্টায় এ দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ছ’হাজার ৫৩৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, এ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন। কোভিডে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি—এই চারটি রাজ্যে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এই নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হল মোট চার হাজার ১৬৭ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। ৮৮৮ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩০০, পশ্চিমবঙ্গে ২৭৮। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (২৭৬), রাজস্থান (১৬৭), উত্তরপ্রদেশ (১৬৫) ও তামিলনাড়ু (১১৮)।

দেশের মধ্যে প্রথম করোনা সংক্রমণের সন্ধান মিলেছিল কেরলে। তার কয়েক দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যায় শীর্ষে উঠে এসেছিল মহারাষ্ট্র। তার পর থেকে মহারাষ্ট্রের চেয়ে বেশি আক্রান্ত হয়নি অন্য কোনও রাজ্যে। সেই মহারাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬৬৭। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন দু’হাজার ৪৩৬ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২ জন। এর পরে রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬০ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৩ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৭,৩০০), মধ্যপ্রদেশ (৬,৮৫৯), উত্তরপ্রদেশ (৬,৫৩২), পশ্চিমবঙ্গ (৩,৮১৬), অন্ধ্রপ্রদেশ (৩,১১০), বিহার (২,৭৩০), কর্নাটক (২,১৮২), পঞ্জাব (২,০৬০), তেলঙ্গানা (১,৯২০), জম্মু-কাশ্মীর (১,৬৬৮), ওড়িশা (১,৪৩৮) ও হরিয়ানা (১,১৮৪)।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩,৮১৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৭৮ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে, করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ২০৬। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩,৮১৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৭৮ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে, করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ২০৬। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।