গাজীপুরে আরও ৩৬ জন কোভিড-১৯ শনাক্ত, মৃত্যু ১৩
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে প্রতিদিনই করোনা (কোভিড-১৯) শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আরও ৩৬ জনসহ শনাক্ত রোগীর সংখ্যা এখন মোট ১ হাজার ৫৬৭ জন। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের।
শনিবার (৬ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুর থেকে পাঠানো ১৪৩ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৩৬ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ২৪ জন এবং কালিয়াকৈরে ১২ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১২ হাজার ৭৭৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৫৬৭ জনের। কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৩ জনের‘।
‘সর্বাধিক ৯৯৮ জন সদরে (মহানগর)। এছাড়াও কালিয়াকৈরে ১৮২, কালীগঞ্জে ১৫৫ জন, শ্রীপুরে ১১৮ জন এবং কাপাসিয়ায় ১১৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গাজীপুরে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও, সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩০৪ জন। প্রতিকূল পরিস্থিতিতে এটাই আশার আলো।
এ সংক্রান্ত আরো জানতে……..
কোভিড-১৯ : গাজীপুরে আরও ৪১ জন বৃদ্ধি পেয়ে মোট শনাক্ত ১৫৩১, মৃত্যু ১৩



