গাজীপুরের ২ জনসহ সমাজসেবা বিভাগের ১৩ উপ-পরিচালকের বদলি

গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলার সমাজসেবা কার্যালয়ের ১৩ জন উপ-পরিচালক ও সমমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (৭ জুন) এই রদবদল করে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

গাজীপুর কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) মুননাজ ইতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল ইসলাম ও পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সারোয়ারকে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক করা হয়েছে।

গাজীপুর টঙ্গী ইআরসিপিএইচের সহকারী পরিচালক খোরশেদা আক্তার রোজীকে গাজীপুর কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এবং নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা ইয়াসমিনকে গাজীপুর টঙ্গীর ইআরসিপিএইচ কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারকে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খাঁন আনিসুর রহমানকে বাগেরহাট মূলঘরের সরকারি শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক), নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেনকে নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ে, মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) মো. গওছল আজমকে নওগাঁ সমাজসেবা জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে. মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ে, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোসা. মনিমুন আক্তারকে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে, দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলামকে বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় ও বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সানাউল ইসলামকে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ে বদলি করা হয়েছে।

 

পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন