গাজীপুর সদরের এসি ল্যান্ড সস্ত্রীক কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীন সস্ত্রীক কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ শাহীন।

এছাড়াও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ নামক আইডিতে এক পোস্ট দিয়ে জানানো হয়েছে,

#সকলের_দোয়াপ্রার্থী
গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীন করোনাকালীন সময়ে নির্ভীক এই কর্মকর্তা দায়িত্ব পালনে ছিলেন সদা তৎপর। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, বাজার মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালনা, কলকারখানায় শ্রমিক অসন্তোষে সৃষ্ট পরিস্থিতি সফলভাবে মীমাংসা করা, রাতের অন্ধকারে অসহায় দরিদ্র মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার মত নানাবিধ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তাঁর সহধর্মিণী ডা. উম্মে কুলসুম, রেসিডেন্ট (প্লাস্টিক সার্জন), শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই কঠিন সময়ে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে তার কর্তব্য পালন করে যাচ্ছিলেন নিয়মিত। ঘরে তাদের সংসার আলো করা একমাত্র সন্তান আজওয়াফ আরিফীন। আজ তিনজনই কোভিড-১৯ এ আক্রান্ত। [গত ০৫ জুন ২০২০ খ্রি. তারিখ তাঁরা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন]

আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়াপ্রার্থী এবং করোনা দুর্যোগে আবারও সম্মুখ সারির এই যোদ্ধাদের শীঘ্রই ফিরে পাবার ক্ষণ গণনা করছি।’

 

আরো জানতে….

টঙ্গীর এসি ল্যান্ড করোনা পজেটিভ